আলমগীর মানিক | ০৩:২৯ পিএম, ২০২৩-০৪-২১
আলমগীর মানিক
শনিবার পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৩ উপলক্ষ্যে ধর্ম, বর্ণ এবং জাতিগত বৈষম্য নির্বিশেষে সকলের সাথে ঈদ আনন্দ ভাগাভাগী করে নেওয়ার অভিপ্রায়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে রাঙামাটি সেনা রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত দুস্থদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেনাপ্রধানের পক্ষে উপহার সামগ্রী তুলে দেন রাঙামাটি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন-এনডিসি,পিএসসি।
বাংলাদেশ সেনাবাহিনী জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। এধরনের সেবামূলক কার্যক্রমে রাঙামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে এবং দুর্গম এই পাহাড়ি এলাকায় জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে স্থানীয় জনসাধারনের পাশে থাকতে সর্বদা বদ্ধপরিকর।
এ ধরণের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে রাঙামাটি রিজিয়ন। এছাড়াও অত্র রিজিয়নের অন্তর্গত প্রতিটি জোনে একই ধরনের সেবামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলেও রিজিয়ন কমান্ডার সকলকে অবগত করেছেন।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited